ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ‘লাইসেন্সের প্রাপ্তি স্বীকার রসিদ থাকলে মামলা দেওয়া যাবে না’

    ‘লাইসেন্সের প্রাপ্তি স্বীকার রসিদ থাকলে মামলা দেওয়া যাবে না’
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিআরটিএ থেকে স্মার্ট কার্ড লাইসেন্স পাওয়ার আগে প্রাপ্তি স্বীকার রসিদ থাকলে এ অভিযোগে চালককে কোনো মামলা দেওয়া যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

    সোমবার রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ে নিজের লাইসেন্সের কাজে বায়োমেট্রিক দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    ডিএমপি কমিশনার বলেন, লাইসেন্সের জন্য প্রাপ্তি স্বীকার রসিদের ভিত্তিতে কোনো ট্রাফিক সার্জেন্ট মামলা দিতে পারবে না। এ সংক্রান্ত ডিএমপির নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও কোনো ট্রাফিক সদস্য কাউকে জরিমানা কিংবা মামলা করলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    বিআরটিএ-তে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য দালালির সঙ্গে জড়িত থাকলে তাকে ‘বাড়ি পাঠিয়ে দেওয়া হবে’ বলেও হুশিয়ারি দেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ