ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • স্কুলগামী শিশুদের জন্য ২ কোটি ভ্যাকসিনের ব্যবস্থা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

    স্কুলগামী শিশুদের জন্য ২ কোটি ভ্যাকসিনের ব্যবস্থা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সব মিলে সারাদেশের শিক্ষার্থীদের জন্য ৩ কোটি ডোজ ভ্যাকসিন লাগবে। তারমধ্যে  প্রায় ২ কোটি ডোজ ভ্যাকসিনের সংস্থান হয়েই গেছে। বাকি অবশিষ্ট আরো ১ কোটি ডোজ দ্রুতই ব্যবস্থা করে দেশের সকল এলাকার ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হবে।

    সোমবার (১ নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের আইডিয়েল স্কুল অ্যান্ড কলেজে ঢাকাসহ দেশব্যাপি ১২-১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

    জাহিদ মালেক বলেন, ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থী শিশুদের জন্য ফাইজার ভ্যাকসিনটি উপযুক্ত ভ্যাকসিন। এই ভ্যাকসিনের কার্যকারিতা সব থেকে বেশি পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও শিশুদেরকে ফাইজারের ভ্যাকসিন দেবার অনুমোদন করেছে। প্রাথমিক পর্যায়ে ঢাকার ৮টি কেন্দ্রে প্রতিটি থেকে ৫ হাজার ডোজ করে দিনে প্রায় ৪০ হাজার শিশুকে ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ