ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টায়ও মেলেনি বৃদ্ধের সন্ধান

    নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টায়ও মেলেনি বৃদ্ধের সন্ধান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পাবনার বেড়ায় ইঞ্জিনচালিত নৌকা থেকে যমুনা নদীর পানিতে পড়ে কবিরাজ দয়াল প্রামানিক (৬০) নামে এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। ২৪ ঘণ্টা পার হলেও এখনও তার সন্ধান পাওয়া যায়নি।

    সোমবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর নাকালিয়া বাজারে ইঞ্জিনচালিত খেয়া নৌকায় আসছিলেন বৃদ্ধ দয়াল। এ সময় তিনি পানিতে পড়ে নিখোঁজ হন। 

    জানা যায়, বৃদ্ধ তার নিজ গ্রাম চর নাকালিয়া থেকে যমুনা নদীর এপারে নাকালিয়া হাটে বাজার করতে আসছিলেন। মাঝ নদীতে হঠাৎ করে নৌকা থেকে পানিতে পড়ে যায়। নদীতে প্রচুর স্রোত থাকায় সঙ্গে সঙ্গে বৃদ্ধ পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে এপারে থাকা স্থানীয় লোকজন নৌকা নিয়ে তার খোঁজ করতে থাকেন। পরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেন তারা। 

    নিখোঁজ বৃদ্ধের ভাতিজা মাসুদ রানা জানান, হাটে যাওয়ার পথে এভাবে নদী থেকে পড়ে নিখোঁজ হবে বিষয়টি মেনে নিতে পারছি না। অন্তত আমরা চাচার মরদেহটি চাই।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বেড়া স্টেশনের ফায়ার ফাইটার আল আমিন জানান, রাজশাহী থেকে পাঁচ সদস্যের দল ও আমাদের পাঁচজন মিলে একযোগে কাজ করছে। গতকাল তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকাল ৮টা থেকে আবার উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

    বেড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। নদীতে অনেক স্রোত থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাজশাহীর ডুবুরি দলকেও খবর দিয়ে নিয়ে আসা হয়েছে। আজ সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ আন্তরিকতার সঙ্গেই উদ্ধার অভিযান পরিচালনা করছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ