ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • সিরাজগঞ্জ-৬ আসনে নৌকার ভোট ১১০৫৮১, লাঙল ৫৩৫!

    সিরাজগঞ্জ-৬ আসনে নৌকার ভোট ১১০৫৮১, লাঙল ৫৩৫!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ-৬ আসনের (শাহজাদপুর) উপনির্বাচনে  বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেরিনা জাহান কবিতা। তিনি পেয়েছেন এক লাখ ১০ হাজার ৫৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোক্তার হোসেন (লাঙল) পেয়েছেন মাত্র ৫৩৫ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়র কবির (মোটরসাইকেল) পেয়েছেন ৩৪০ ভোট। ২ সেপ্টেম্বর সাংসদ হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

    মঙ্গলবার রাত ৯টার দিকে রিটানিং কর্মকর্তা ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

    তিনি জানান, নির্বাচনে মোট এক লাখ ১১ হাজার ৪৫৮টি বৈধ ভোট পড়েছে। যা মোট ভোটের ২৬ দশমিক ৪৮ শতাংশ।

    নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ প্লাটুন র‌্যাব, ৪ প্লাটুন বিজিবি, ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন ছিল। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, বিজিবি ও র‌্যাব টহলে ছিল। ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার মিলে এ আসনের ভোটার সংখ্যা ছিল চার লাখ ২০ হাজার ৭৮০।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ