ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মেসির থাকা বা না থাকায় কিছুই যায়-আসে না

    মেসির থাকা বা না থাকায় কিছুই যায়-আসে না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগের লেগে পাঁচ গোলের রোমাঞ্চের ম্যাচটি জিতে নিয়েছিল পিএসজি। আরবি লাইপজিগকে তারা হারিয়েছিল ৩-২ গোলে। এই ম্যাচে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। এবারের লেগে নেই তিনি। তবে তার থাকা বা না থাকায় পিএসজির মানে খুব বেশি পার্থক্য দেখছেন না আরবি লাইপজিগ কোচ জ্যাসি মার্স।

    বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় লাইপজিগের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। মেসি না থাকলেও এই ম্যাচে পিএসজির আক্রমণভাগে থাকবেন কিলিয়ান এমবাপে, নেইমার জুনিয়র ও আনহেল ডি মারিয়া। তাই মেসির থাকা বা না থাকায় খুব বেশি পার্থক্য দেখছেন না জ্যাসি মার্স।

    তিনি বলেছেন, ‘আমার কাছে প্রায় একই রকম (মেসির না থাকা)। মেসি বিশ্বসেরাদের একজন। সে না খেললে পিএসজির জন্য তা অসুবিধার; কিন্তু নিশ্চিতভাবে পিএসজি একজন খেলোয়াড়ের চেয়ে বেশি কিছু। প্যারিসে প্রথম লেগে আমরা নেইমার এবং ডি মারিয়ার বিপক্ষে খেলিনি এবং তারা আমাদের বিপক্ষে এ দুজনের অনুপস্থিতিতে যেমনটা খেলার কথা, তেমনটা খেলেনি; তাই ফিরতি লেগও কঠিন হবে।’

    এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে পয়েন্টের খাতা খুলতে পারেনি লাইপজিগ। বিপরীতে ৭ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে পিএসজি। লাইপজিগ ফরোয়ার্ড ইউসুফ পোলসেন মনে করেন, পিএসজিতে মেসি ছাড়াও আরও অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে।

    তিনি বলেছেন, ‘প্রথম লেগে মেসি দুই গোল করেছিল। ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিল সে। কিন্তু ওই ম্যাচে ডি মারিয়া খেলেনি এবং সেও মন্দ খেলোয়াড় নয়। তো মেসির না থাকা সুবিধা নাকি অসুবিধা-এগুলো আসলে আলোচনার বিষয়ই নয়। পিএসজির এই দলের প্রতিটি খেলোয়াড়ই উচুঁ মানের।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ