ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • ধর্ষণ মামলায় মামুনুল হকের বিচার শুরু

    ধর্ষণ মামলায় মামুনুল হকের বিচার শুরু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জে হেফাজত ইসলামের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণ মামলার অভিযোগ গঠন করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান অভিযোগ গঠন করেন।

    এর আগে নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ গঠনের আবেদন করেন। আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, হেফাজতের সাবেক নেতা মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা সোনারগাঁও থানায় ধর্ষণের অভিযোগে মামুনুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় আজ বুধবার আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক এই মামলার বিচার শুরুর অনুমতি দেন।

    এর আগে সকাল ১০টার দিকে মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ