ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • অক্টোবর মাসেই নির্যাতনের শিকার ১৬০৩ নারী ও শিশু: মহিলা পরিষদ

    অক্টোবর মাসেই নির্যাতনের শিকার ১৬০৩ নারী ও শিশু: মহিলা পরিষদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে দিন দিন নারী ও শিশু নির্যাতন বেড়েই চলছে। রাজধানী ঢাকাসহ দেশে শুধু অক্টোবর মাসেই নির্যাতনের শিকার হয়েছেন এক হাজার ৬০৩ জন নারী ও শিশু। এর মধ্যে ১০১ জন ধর্ষণ, ১৮ জন অপহরণ ও ২৯ জন পাচারের শিকার হয়েছেন। এছাড়াও ৫১ জন নারীকে হত্যা এবং আরও ২৮ জন নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।  

    বাংলাদেশ মহিলা পরিষদ নামে একটি সংগঠন মঙ্গলবার (২ নভেম্বর) দেশের ১৪টি জাতীয় দৈনিক, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করে।

    মহিলা পরিষদের তথ্যানুযায়ী, দেশে অক্টোবর মাসেই ৪১ জন শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে তিনজন শিশু গণধর্ষণের শিকার হন। এছাড়াও আরও চারজন শিশুকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। এর পাশাপাশি অ্যাসিড মেরে ঝলসে দেওয়া হয়েছে তিনজন নারীকে। আর যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৬ জন, যার মধ্যে দুজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।

    মহিলা পরিষদের প্রতিবেদনে উঠে এসেছে, ছয় শিশুসহ ২৩ জন নারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। বিভিন্ন কারণে ১২ জন শিশুসহ ৫১ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও পাঁচজন কন্যাশিশুসহ ১৬ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন কারণে ১৯ জন আত্মহত্যা করেছে। বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে সাতজনের। দুজন কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছে পাঁচজন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ