ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • ইন্দুরকানীতে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত

     ইন্দুরকানীতে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্দুরকানীতে জাতীয় পার্টি (জেপি) মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসাদুল কবির  তালুকদার স্বপন মারা যাওয়ায় ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।  বৃহস্পতবিার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার এ এস এম রোকনুজ্জামান খান। তিনি বলেন, এ বিষয় গণবিজ্ঞপ্তি দেয়া হচ্ছে । তবে  ওই ইউনিয়নে সাধারণ সদস্য সহ  সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন চলবে বলেন তিনি ।

    এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের জাতীয় পার্টি জেপি মনোনীত  চেয়ারম্যান প্রার্থী  পত্তাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুল কবির তালুকদার স্বপন (৬০) ।

    উল্লেখ্য,আগামী ১১ নভেম্বর ২য় ধাপের ইউপি নির্বাচনে এ উপজেরলার ইন্দুরবানী সদর, পত্তাশীও পাড়েররহাট ইউনিয়নে নির্কাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে  ইন্দুরকানী সদর ইউনিয়নের  জেপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মারা যাওয়ায় শুধু  ওই ইউনিয়নের  চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ