ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দুবাইতেই ছুটি কাটাবেন চার ক্রিকেটার

    দুবাইতেই ছুটি কাটাবেন চার ক্রিকেটার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেষ হয়েছে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। এবার দেশে ফেরার পালা। শুক্রবার দুই ভাগে ভাগ হয়ে বাংলাদেশ দলের ঢাকা ফেরার কথা থাকলেও চার ক্রিকেটার থেকে যাচ্ছেন আরব আমিরাতে।

    আগামীকাল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা ও বিকেল সাড়ে ৪টায় এমিরেটসের ফ্লাইটে দেশে ফেরার কথা থাকলেও মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস ও তাসকিন আহমেদ থেকে যাবেন।

    চার ক্রিকেটার ছাড়াও দলের কোচিং স্টাফের সবাইকে ছুটি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

    ‘সকাল সাড়ে ১০টা ও বিকেল সাড়ে ৪টার দুটি ফ্লাইটে ভাগ হয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ থেকে যাচ্ছে। এ ছাড়া কোচরাও এখন যাবেন না। তাদের ১১ তারিখ বাংলাদেশে ফেরার কথা রয়েছে।’

    রাবিদ ইমাম আরও জানিয়েছেন, দলের কোচরা এক সপ্তাহ পর দলের সঙ্গে যোগ দেবেন পাকিস্তান সিরিজের জন্য।

    এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ও সাকিব আল হাসান আগেই দল ছাড়েন চোটে পড়ে। সাইফউদ্দিন দেশে ফিরলেও সাকিব চলে গেছেন পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে।

    বিশ্বকাপে বাজেভাবে ব্যর্থ হওয়ার পর চলতি মাসের ১৯ তারিখ থেকে ঘরের মাঠে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। এ জন্য আগামী ১২ তারিখে অনুশীলন শুরুর কথা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ