ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • নিজেকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করলেন বিদিশা

    নিজেকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করলেন বিদিশা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজেকে নতুন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন বিদিশা সিদ্দিক। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বারিধারায় এরশাদের বাড়ি প্রেসিডেন্ট পার্কে ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া কেন্দ্রীয় কমিটি’র ব্যানারে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

    বিদিশা বলেন, ‘আপনারা জানেন, এরিক এরশাদ, কাজী মামুন ও আমি ম্যাডাম রওশন এরশাদকে সিএমএইচে দেখতে গিয়েছিলাম। আপাকে (রওশন এরশাদ) আমি কথা দিয়ে এসেছি, পল্লিবন্ধু ও উনি যেভাবে জাতীয় পার্টিকে ভালোবাসতেন, আমিও ঠিক সেভাবেই জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশে কাজ করব।’

    এ বিষয়ে রওশন এরশাদ কী বলেছেন, জানতে চাইলে বিদিশা সিদ্দিক বলেন, ‘তিনি কথা বলতে পারেননি। শুধু চোখ খুলে দেখেন। তখন আমি বলেছি, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। অতীতে আমার কোনো কাজে যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন। এরিকের মতো সাদকেও আমি সন্তানের মতো করে দেখব। তখন ওনার চোখ বেয়ে শুধু পানি পড়ছিল।’

    এ সময় আরও উপস্থিত ছিলেন কাজী মামুনুর রশিদ, কেন্দ্রীয় সমন্বয়ক কাজী রুবায়েত হাসান, যুগ্ম মহাসচিব সিকদার আনিসুর রহমান, শোয়েব আহমেদ, শাহজাহান সিরাজ প্রমুখ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ