ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • গাজীপুরে মুরগিবাহী পিকআপ চাপায় তিনজন নিহত

    গাজীপুরে মুরগিবাহী পিকআপ চাপায় তিনজন নিহত
    মুরগিবাহী পিকআপ চাপায় তিনজন নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। এঘটনা আরও একজন আহত হয়েছেন। ঘাতক পিকআপটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

    বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের এ ঘটনা ঘটে।
    নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার পাগলা থানার দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৫), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার পাইকপাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ জনি (৩২) ও খুলনা জেলার পাইকগাছা থানার ফতেহপুর গ্রামের আব্দুল হকের ছেলে ইব্রাহীম হাবিব (৩২)। তারা শ্রীপুর পৌরসভার দুই নং সিএন্ডবি বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ দোকানে মালামাল বিক্রি করতো।

    মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম জানান, নিহত ও আহতরা বিভিন্ন ওয়াজ মাহফিলসহ হাট-বাজারে তসবি, জায়নামাজ, সুগন্ধি, টুপিসহ নামাজের নানা উপকরণ বিক্রি করতো। বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত ও আহতরা একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী ফুটপাতে দাঁড়িয়ে ছিল। এসময় বেপরোয়া গতির একটি মুরগীবাহী পিকআপ তাদের চাপা দিলে জনি ও ইব্রাহীম হাবিব ঘটনাস্থলেই ও তোফাজ্জলকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। এঘটনায় আরও একজন আহত হয়েছে।

    মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে পিকআপটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহত তিনজনের স্বজনরা থানায় এসেছেন। তাদের অভিযোগে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ