ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • অবসরের ঘোষণা দিলেন ব্রাভো

    অবসরের ঘোষণা দিলেন ব্রাভো
    ব্রাভো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ডোয়াইন ব্রাভো। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের একটি ম্যাচ বাকি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচ খেলে ১৮ বছরের সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের ইতি টানবেন দুই বারের বিশ্বকাপজয়ী এ পেস অলরাউন্ডার।

    শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানে ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছে। ম্যাচের পর আইসিসির ব্রডকাস্ট প্রোগ্রামে এসে ব্রাভো অবসরের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমি মনে করি সময়টা চলে এসেছে। আমার খুব ভালো ক্যারিয়ার কেটেছে। ওয়েস্ট ইন্ডিজকে ১৮ বছর প্রতিনিধিত্ব করতে পেরেছি। ওঠা-নামার মধ্যে সময় কেটেছে। কিন্তু পেছনে ফিরে তাকালে আমি ক্যারিবিয়ানদের সফলতার সঙ্গে প্রতিনিধিত্ব করার গৌরব দেখতে পাই। তিনটি আইসিসি ট্রফি জয় সত্যিই গৌরবের।’
    জাতীয় দলের জার্সিতে ৯০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৮ উইকেট ও হাজারেরও বেশি রান করেছেন ব্রাভো। ২০০৪ সালে তার অভিষেক হয়েছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ