ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • ২৫ টাকার ভাড়া ১০০!

    ২৫ টাকার ভাড়া ১০০!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার ডিজেল-কেরোসিনের দাম ১৫ টাকা বাড়ানো হয়েছে।

    এর প্রতিবাদে শুক্রবার (০৫ নভেম্বর) সকাল থেকে সারা দেশে বাস-ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকরা। ফলে রাজধানীসহ সারা দেশেই সাধারণ মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।

    রাজধানীতে অটোরিকশা, রিকশা ও বাইকের ভাড়া প্রায় চার গুণ হয়ে গেছে।  ২৫ টাকার ভাড়া ১০০ টাকা দিয়ে যেতে হচ্ছে।

    শুক্রবার ছুটির দিনে ঢাকায় সরকারি-বেসরকারি অসংখ্য নিয়োগ পরীক্ষা আছে। বৃহস্পতিবার সারা দেশ থেকে পরীক্ষার্থীরা ঢাকায় এসেছেন। কিন্তু সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে তারা বিপাকে পড়েন।  রিকশা-অটোরিকশা-বাইক পাওয়া গেলেও ভাড়া গুনতে হচ্ছে চারগুন। ১০০ টাকার ভাড়া দিতে হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা।

    চাকরির পরীক্ষার্থী মো. সুমন  বলেন, পরিসংখ্যান ব্যুরোতে পরীক্ষা দিতে আমি ময়মনসিংহ থেকে বৃহস্পতিবার রাতে ঢাকায় এসেছি। এখন মোহাম্মদপুরে যাব।  কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। এক ঘণ্টা ধরে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে দাঁড়িয়ে আছি। জানি না কীভাবে আমি পরীক্ষা সেন্টারে দশটার ভেতর পৌঁছাতে পারবো।

    সিএনজিতে করে এক যাত্রী গুলিস্তান যাওয়ার পথে  বলেন, আমি প্রতিদিন ২৫ টাকায় গুলিস্তানে যাই, আজ সিএনজি শেয়ার করে ১০০ টাকায় গুলিস্তান যেতে হচ্ছে।

    বুধবার (০৩ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি গেজেটে লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে ডিজেল ও কেরোসিনের দাম। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ