ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • রাজধানীতে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যু

    রাজধানীতে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর সোয়ারীঘাট এলাকায় একটি জুতার কারখানায় বৃহস্পতিবার গভীর রাতের এক অগ্নিকাণ্ডে পাঁচ জন মারা গেছেন।

    শুক্রবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

    তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিটের দিকে সোয়ারীঘাট এলাকার একটি জুতার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা কাজ করে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

    তিনি আরও বলেন, এ পর্যন্ত ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ চলছে।

    রাশেদ বিন খালিদ বলেন, কারখানাটিতে মূলত জুতার সোল তৈরি হত বলে আমরা জানতে পেরেছি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনই বলতে পারব না।  অগ্নিকাণ্ডে কারখানাটিতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। ‌ধারণা করা হচ্ছে, নিহত পাঁচ জন প্রচুর ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। নিহতরা কারখানাটির শ্রমিক ছিলেন জানা গেছে।

    চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাইউম মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ