ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • গণপরিবহন নেই সড়কে, দুর্ভোগে শুরু ৭ কলেজের পরীক্ষা

    গণপরিবহন নেই সড়কে, দুর্ভোগে শুরু ৭ কলেজের পরীক্ষা
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাস্তায় বাস নেই, ভোগান্তিতে মানুষ। এমন পরিস্থিতিতেও বাধ্য হয়ে নানা উপায়ে কেন্দ্রে এসে পরীক্ষায় বসতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের।

    শুক্রবার সকাল ১০টায় সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য বাণিজ্য ইউনিটের পরীক্ষা শুরু হয়। শেষ হবে ১১টায়।

    তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটে ঢাকার রাজপথে কোথাও বাস নেই সকাল থেকে। রিকশা, পিকআপ, সিএনজি বা ব্যক্তিগত গাড়িতে কেন্দ্রে পৌঁছেছেন পরীক্ষার্থীরা। দুর্ভোগে পড়তে হয়েছে অধিকাংশ প্রার্থীকে।

    সারা দেশে বাস ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা। তার মধ্যেই এই ভর্তি পরীক্ষা হওয়ায় ক্ষোভ জানিয়েছেন প্রার্থী ও অভিভাবকরা। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ২৩ হাজার ৭০০ জন শিক্ষার্থী।

    ঢাকা কলেজের অধ্যক্ষ ও সরকারি সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার জানান, সাত কলেজের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

    অধিভুক্ত সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে, কবি নজরুল সরকারি কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজ।

    সাত কলেজে বাণিজ্য ইউনিটের আসন সংখ্যা ৫ হাজার ৩১০। এরমধ্যে ঢাকা কলেজে ৬০০, ইডেন মহিলা কলেজে ১ হাজার ৫৫, সরকারি তিতুমীর কলেজে ১ হাজার ৪৬৫, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ৪০০, কবি নজরুল সরকারি কলেজে ৭০০, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ১৩০, সরকারি বাঙলা কলেজে ৯৬০টি আসন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ