ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • ৭৮০ ভোটারের মধ্যে ৩০০ জনের নামে মামলা

    ৭৮০ ভোটারের মধ্যে ৩০০ জনের নামে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের একটি গ্রাম বারফা। গ্রামে মোট ভোটার ৭৮০, জনসংখ্যা প্রায় ১২০০ জন। বেশির ভাগ মানুষের পেশা কৃষি। কাক ডাকা ভোরে তারা কাজে বেরিয়ে যান। ঘরে ফেরেন দিন শেষে। রাতে পরিবারের সদস্যদের নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়েন। তবে এই শান্তি যেন গ্রামবাসীর কাছে এখন সোনার হরিণ।

    অভিযোগ রয়েছে, বারফা গ্রামের প্রায় ৩০০ নারী-পুরুষের নামে মামলা করেছে একটি পরিবার। শুধু তাই নয়, বছরের পর বছর ধরে করা এসব মামলার সংখ্যা এখন ৩৫টিতে দাঁড়িয়েছে। মামলাগুলোতে গ্রামের প্রায় প্রতিটি পরিবারের সদস্যদের নাম অর্ন্তভুক্ত করা হয়েছে।

    জানা গেছে, গ্রামের শামসুর রহমান ও মোস্তফা কামাল সুমন নামের দুই ভাই এসব মামলা করেছেন। এর আগে তাদের বাবা আফছার বিশ্বাসও গ্রামের সহজ-সরল বাসিন্দাদের মামলা দিয়ে হয়রানি করেছেন বলে অভিযোগ রয়েছে।

    সব মিলিয়ে কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত পরিবারটি মামলা দিতে চাইলে নেওয়া হবে না বলে জানানো হয়েছে। এদিকে মামলাবাজ এই পরিবারের হাত থেকে রেহাই পেতে শুক্রবার (০৫ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলন করেছে গ্রামের সাধারণ মানুষ। এ সময় জুতা এবং ঝাড়ু মিছিলও করেন তারা। এ ব্যাপারে জানতে অভিযুক্ত শামছুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি কোনো সাড়া দেননি।

    তবে তার ভাই মোস্তফা কামাল সুমন বলেন, আমাদের গ্রামে অনেক জমি আছে। কিন্তু গ্রামের মানুষ তা দখল করে রাখে। এ কারণে কিছু কিছু মানুষের নামে মামলা দিতে বাধ্য হয়েছি।

    মামলা না নেওয়ার বিষয়ে নির্দেশনা রয়েছে কি-না জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। আর এটা জমি সংক্রান্ত বিষয়। তারা আদালতে মামলা করেছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ