ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • রওশন এরশাদকে নিয়ে ব্যাংককের পথে এয়ার অ্যাম্বুলেন্স

    রওশন এরশাদকে নিয়ে ব্যাংককের পথে এয়ার অ্যাম্বুলেন্স
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গুরুতর অসুস্থ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হচ্ছে।

    উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তাকে নিয়ে ব্যাংককের পথে রওনা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। বিরোধীদলীয় নেতার সঙ্গে আছেন তার ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি এবং পুত্রবধূ মাহিমা এরশাদ।

    সাদ এরশাদ জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মায়ের চিকিৎসা হবে।

    বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন জাতীয় পার্টির এই প্রধান পৃষ্ঠপোষক। দুই মাসের বেশি সময় ধরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফুসফুসে সংক্রমণ দেখা দেওয়ায় গত ২০ অক্টোবর থেকে তাকে আইসিইউতে রাখা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ