ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দেশে ফিরেছে বাংলাদেশ দল

    দেশে ফিরেছে বাংলাদেশ দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সাত ক্রিকেটারসহ ১২ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দলকে বহনকারী বিমান ৫টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সবমিলিয়ে ব্যর্থতার ঝুলি নিয়ে দেশে ফিরছেন টাইগাররা।

    দুই ভাগে বিভক্ত হয়ে দেশে ফিরছেন ১০ জন ক্রিকেটার। এ ছাড়া অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ ছুটি কাটাতে দুবাই রয়ে গেছেন।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে সবগুলো ম্যাচ হেরে ব্যর্থতাকে সঙ্গী করে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসলো বাংলাদেশ দলের একটি বহর।

    সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করেন টাইগাররা এবং শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অলআউট হন মাত্র ৭৩ রানে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফ শুধুই নিচের দিকে।

    পুরো বিশ্বকাপে বাংলাদেশ জিতেছে সহযোগী দেশ ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। এ ছাড়া হেরেছে আরেক সহযোগী দেশ স্কটল্যান্ডের বিপক্ষেও। সুপার টুয়েলভে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে যায় টাইগাররা। লড়াই করে হারার মতো ম্যাচ ছিল শুধু শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ