ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ‘পাপনের অধীনে ক্রিকেট খারাপ থেকে আরও খারাপ হচ্ছে’

    ‘পাপনের অধীনে ক্রিকেট খারাপ থেকে আরও খারাপ হচ্ছে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত আট বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। গত মাসেই নতুন মেয়াদে আবারও এই পদে নির্বাচিত হয়েছেন তিনি। এতটা দীর্ঘ সময় আর কেউ বিসিবির প্রেসিডেন্ট থাকেননি। কিন্তু তার অধীনে বাংলাদেশ ক্রিকেটের কতটুকু উন্নতি হয়েছে, সেটাই এখন বড় প্রশ্ন!

    চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। এতটা বাজে পারফরম্যান্স সম্ভবত নিকট অতীতে কখনো দেখা যায়নি। তাই ক্রিকেটারদের পাশাপাশি প্রকাশ্যে আসছে বিসিবির ব্যর্থতাগুলো। যা নিয়ে সর্বমহলে সমালোচনা হচ্ছে।

    এবার প্রশ্ন তুলেছেন বিসিবির সাবেক প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। এক টুইট বার্তায় তিনি বলেন,

    ‘পাপনের অধীনে বাংলাদেশ এখন পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলেছে। অবস্থা খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে প্রেসিডেন্টের পদে থাকা লোকটি সবচেয়ে অযোগ্য ব্যক্তি। সবসময়ই তিনি অন্যের দোষ ধরেন, মনে হয় যেন তিনিই মাঠে ক্রিকেট চালান। এটা আমাদের জন্য লজ্জা যে, আমরা লজ্জাহীন বিসিবি পেয়েছি।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ