ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • জাতীয় দলের টিম ডিরেক্টর সুজন

    জাতীয় দলের টিম ডিরেক্টর সুজন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সমালোচনায় তীরবিদ্ধ বাংলাদেশের ক্রিকেট। খেলোয়াড় কোচ কর্মকর্তা কেউ পার পাচ্ছেন না। এর ঠিক পরই বড় পরিবর্তন আসতে যাচ্ছে দলের কাঠামোয়। তারই অংশ হিসেবে খালেদ মাহমুদ সুজনকে বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর পদে নিয়োগ দিয়েছে বিসিবি। বিসিবির মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন।

    এবার সুজনের দায়িত্বের পরিসরটা অনেক বড়। এবার টিম ডিরেক্টর হিসেবে আছেন তিনি। যেখানে কোচ ও অধিনায়কের সঙ্গে দলীয় ব্যবস্থাপনার অংশ হিসেবে থাকবেন তিনি। এখানে তার দায়িত্বটা কী? দল নির্বাচন, ভবিষ্যৎ পরিকল্পনা, ও ক্রিকেটীয় সিদ্ধান্তে মতামত দেওয়ার সুযোগ এবার পাচ্ছেন সুজন।

    জালাল ইউনুস এই বিষয়ে বলেছেন, ‘দল নির্বাচনে থাকে টিম ডিরেক্টর। ম্যানেজমেন্টের একজন সদস্য হিসেবে অধিনায়ক, কোচের সঙ্গে তিনিও থাকবেন।’

    এরই মধ্যে খেলার নতুন সূচীও আসতে শুরু করেছে। ঢাকায় আসবে পাকিস্তান। খেলবে টি-২০ সিরিজ। ১৯ নভেম্বর প্রথম টি-২০ টোয়েন্টি। তিনটি টি-২০র সঙ্গে পাকিস্তান বাংলাদেশ দুটি টেষ্ট ম্যাচেও মুখোমুখি হবে। ১৬ নভেম্বর ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তানের। তার আগেই দলের পরিবর্তন আনতে বিসিবি জাতীয় দলের নতুন পদে বসিয়েছে সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনকে।

    টি-২০ বিশ্বকাপে চরম ব্যর্থতায় সুজনের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সুজনকে পাঠিয়েছিলেন দেখভালের জন্য। এবার তিনি টিম ডিরেক্টর হিসাবে সব ক্ষেত্রে নাক গলাবেন। যেটা ভালো হয় সেটি করতে পরামর্শ দেবেন তিনি।

    আসছে পাকিস্তান সিরিজ থেকেই নতুন এই দায়িত্ব নিয়ে কাজে যোগ দেওয়ার কথা আছে সুজনের। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই আগামী ১৬ নভেম্বর বাংলাদেশে পা রাখবে পাকিস্তান। সেই সিরিজ মাঠে গড়ানোর চার দিন আগে, ১২ নভেম্বর থেকে অনুশীলনে নামবে বাংলাদেশ দল। সেদিনই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়ে কাজে নামার কথা সাবেক অধিনায়ক সুজনের। এর আগে পাকিস্তান সিরিজের স্কোয়াডের সম্ভাব্য সদস্যদের নিয়ে অনুশীলনে নামার কথা আছে তার।  

    জাতীয় দলের কোচরা বিশ্বকাপ শেষে দেশে ফিরে গেছেন। সবাই পেয়েছেন এক সপ্তাহের ছুটি। সে ছুটি শেষে দলের সঙ্গে যোগ দেবেন রাসেল ডমিঙ্গো, ওটিস গিবসনরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ