ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • প্রতি জেলায় বিমান চলাচলের ব্যবস্থা করা হবে: বিমান প্রতিমন্ত্রী

    প্রতি জেলায় বিমান চলাচলের ব্যবস্থা করা হবে: বিমান প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বলেছেন, দেশের প্রতিটি জেলায় ভবিষ্যতে বিমান চলাচলের ব্যবস্থা করা হবে। যাতে সহজে এক স্থান থেকে দেশের মানুষ অন্য স্থানে সহজে যাতায়াত করতে পারে। অপার সম্ভাবনাময় বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে একটি সমৃদ্ধ দেশে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

    তিনি বলেন, বিশ্বে পোশাক রপ্তানি ও সবজি উৎপাদনে দ্বিতীয় এবং খাদ্য উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে। এ জন্য সরকার কৃষকদের ভর্তুকি ও প্রণোদনার দিয়ে যাচ্ছে। বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে নিরাপদ মনে করে বিনিয়োগে এগিয়ে আসছে।

    সোমবার সকালে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহের চাবি হস্তান্তর, ভিক্ষুক পুনর্বাসন, কৃষকদের প্রণোদনা বিতরণসহ ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. মাহবুব আলী এসব কথা বলেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলমগীর খান সাদেক, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, প্রকৌশলী শাহ আলম, ইউপি চেয়ারম্যান আপন মিয়া, আরিফুর রহমান, ফারুক পাঠান, শফিকুর রহমান, শহিদ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত, প্রদীপ গৌড়, সাংবাদিক সাব্বির হাসান, আইয়ূব খান, উপকার ভোগী ভারতী মুণ্ডা, লালন নায়েকসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ