ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পুলিশকে ছুরিকাঘাত করে পালাতে নদীতে ঝাঁপ, আসামীর মৃত্যু

    পুলিশকে ছুরিকাঘাত করে পালাতে নদীতে ঝাঁপ, আসামীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে ৩ মামলায় সাজাপ্রাপ্ত ও ১০ মামলার আসামি পলাতক এক তরুণকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারের পর এক হাতে হাতকড়া পড়িয়ে তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। একপর্যায়ে পুলিশকে ছুরিকাঘাত করে পালাতে নদীতে লাফ দেন ওই তরুণ। কিন্তু শেষ পর্যন্ত সাতরে নদী পার হতে না পেরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার।

    মঙ্গলবার ৯ নভেম্বর সকাল সাতটার দিকে সদর উপজেলার হাজীপুরে ইউনিয়নের হাজীপুর সেতু এলাকায় হাড়িদোয়া নদীতে এ ঘটনা ঘটে। পরে সকাল ৯টার দিকে হাড়িদোয়া নদী থেকে সুজন দাস (২৭) নামের ওই তরুণের লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে সুজনের বাড়ি হাজীপুর এলাকায়। সুজন দাসের বিরুদ্ধে চুরি, অটোরিকশা ছিনতাই, ডাকাতি, মাদকসহ অন্তত ১০টি মামলা চলমান আছে। এছাড়া সে তিনটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি বলে সাংবাদিকদের জানান পুলিশ।

    মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সুজন হাজীপুর এলাকার একটি চানাচুর ফ্যাক্টরিতে অবস্থান করছেন। পরে নরসিংদী মডেল থানার উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই চানাচুর ফ্যাক্টরি থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়। থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালানোর সময় সুজন নদীতে লাফ দেন। আশপাশে অবস্থানরত মানুষের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে।

    সুজন দাসের ছুরিকাঘাতে আহত হয়েছেন নরসিংদী মডেল থানার উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন ও কনস্টেবল মো. মাইনুল। আহত ব্যক্তিদের নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন সাংবাদিকদের জানান, গ্রেপ্তারের পর এক হাতে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। হাজীপুর সেতু পার হওয়ার সময় সুজন তার প্যান্টের পকেট থেকে ছুরি বের করে পুলিশ সদস্যদের আঘাত করেন। এক হাতে হাতকড়া নিয়েই সেতু থেকে হাড়িদোয়া নদীতে লাফ দেন। কিন্তু সাতরে নদী পার হতে পারেনি।

    নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান সাংবাদিকদের জানান, সাতরে নদী পার হওয়ার সময় সুজন দাস হয়তো কোনো কিছুতে আটকে গিয়েছিলেন। পরে তার লাশ ওই নদী থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ