ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • প্রতিদিন অল্প করে পবিত্র কোরআন পড়ছি : ম্যাথু হেইডেন

    প্রতিদিন অল্প করে পবিত্র কোরআন পড়ছি : ম্যাথু হেইডেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেন চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। অল্পদিনের মধ্যেই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন তিনি। হেইডেন পাকিস্তান দলের ধর্মীয় সংস্কৃতি দেখে অভিভূত এবং তার রিজওয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে।

    সম্প্রতি অস্ট্রেলিয়ান গণমাধ্যমকে দেওয়া হেইডেন জানান, পাকিস্তানি উইকেট কিপার-ব্যাটার তাকে একটি ইংরেজি সংস্করণের পবিত্র কোরআন উপহার দিয়েছেন। ওই মুহূর্তটি তিনি কখনও ভুলবেন না বলেও জানান। তারা সেসময় ইসলাম সম্পর্কে আলোচনাও করেছেন বলে জানান, এই অজি ক্রিকেটার।

    ‘নিউজ ক্রপ অস্ট্রেলিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে ম্যাথু হেইডেন বলেন, আমি খ্রিস্টান হলেও ইসলামের ব্যাপারে জানতে আগ্রহী। একজন যিশুর অনুসারী, অন্যজন মোহাম্মদ (সা.)-এর অনুসারী হলেও সে (রিজওয়ান) আমাকে একটি ইংরেজি সংস্করণের কোরআন উপহার দিয়েছে।

    সাবেক অজি ক্রিকেটার বলেন, আমরা প্রায় আধঘণ্টা মেঝেতে বসে এটি (কোরআন) নিয়ে আলোচনাও করেছিলাম। আমি প্রতিদিন একটু একটু করে এটি (কোরআন) পড়ছি। রিজি আমার প্রিয় ব্যক্তিদের একজন, একজন চ্যাম্পিয়ন মানুষ।

    ধর্মের (ইসলাম) কারণেই পাকিস্তানের ক্রিকেটাররা আরও ঐক্যবদ্ধ হয়েছেন বলেও মনে করেন তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ