ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম
  • উজিরপুরের বনবিভাগের গাছ চুরি করে পালানোর সময় ট্রলার জব্দ

    উজিরপুরের বনবিভাগের গাছ চুরি করে পালানোর সময় ট্রলার জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরের সাতলা ইউনিয়নের ভেড়ীবাঁধের উপরে বনবিভাগের লাগানো সরকারি গাছ কেটে ট্রলার ভরে নিয়ে যাওয়ার সময় সংবাদ পেয়ে ট্রলারসহ গাছ জব্দ করে বনবিভাগ কর্মকর্তারা। ৬দিন অতিবাহিত হলেও মামলা না হওয়ায় ওই এলাকায় জনসাধারণ ও উপকারভোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সূত্রে জানা যায়, উপকূলীয় সবুজ বেষ্টনীর প্রকল্পের আওতায় ২০০১ সালে সাতলা ইউনিয়নের নাথারকান্দি স্লুইজগেট থেকে বিশারকান্দি হয়ে সাতলা খেয়াঘাট পর্যন্ত প্রায় ৭কিলোমিটার গাছ রোপণ করা হয়। গত ৩১ মার্চ সকালে ওই এলাকার মৃত আব্দুল হাকিম বাহাদুরের পুত্র রহিম বাহাদুর(৫৫) কিছু লেবার নিয়ে গাছ কেটে নিয়ে যাওয়ার সময় উপকারভোগী এক সদস্য উজিরপুর বনবিভাগ কর্মকর্তাকে মোবাইল ফোনে জানায়।

     

     

    ফোন পেয়ে বনবিভাগের উপজেলা সহকারী বদিউজ্জামান বাদল ঘটনাস্থলে গিয়ে উপকারভোগী সদস্য কুদ্দুস মোল্লা, সিরাজুল সরদার, জলিল ও রুহুল আমিনকে নিয়ে রাজাপুর গ্রামের যোগেন্দ্র বাড়ৈ’র বাড়ির সামনে নদী থেকে ট্রলারসহ ওই গাছ জব্দ করে উপকারভোগী সদস্য মাছুম হাওলাদারের জিম্মায় রেখে আসে।

     

     

    ৬দিন অতিবাহিত হলেও মামলা না হওয়ায় উপকারভোগীরা ক্ষোভ প্রকাশ করেন। মামলার ব্যাপারে উজিরপুর উপজেলা বনকর্মকর্তা নুরুল ইসলামের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, গাছ ও ট্রলার জব্দ করা হয়েছে। মামলা করা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে অভিযুক্ত রহিম বাহাদুরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।      


     


                    সৈয়দ জাহিদ আলম / এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ