ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী যুব সংগঠন যুবলীগ : শেখ পরশ

    উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী যুব সংগঠন যুবলীগ : শেখ পরশ
    শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন পথ প্রদক্ষিণ করে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নেতৃত্বে এ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন পথ প্রদক্ষিণ করে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়।

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
    আনন্দ শোভাযাত্রা শেষে যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত ভাষণে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‌‘এটা একটা ঐতিহাসিক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। এই আনন্দ শোভাযাত্রার মাধ্যমে আপনারা প্রমাণ করেছেন যুবলীগ শুধু বাংলাদেশের সবচেয়ে বড় যুবসংগঠন নয়, যুবলীগ উপমহাদেশের সবচেয়ে বড় ও শক্তিশালী যুব সংগঠন। আপনারা ঐক্যবদ্ধ থাকলে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তার উন্নয়ন কর্মকাণ্ড মসৃণভাবে সম্পন্ন করতে পারবেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবেন। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে যুবলীগ আপসহীন। বাংলাদেশ এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র রাজপথে থেকেই তা প্রতিহত করবে ঐক্যবদ্ধ যুবলীগ।’

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা উপহার দেওয়ার জন্য কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা জেলা, গাজীপুর জেলা ও গাজীপুর মহানগরসহ সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ