ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • 'বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রবর্তন করে ইউনেস্কোও সম্মানিত হয়েছে'

    'বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রবর্তন করে ইউনেস্কোও সম্মানিত হয়েছে'
    রাশেদ খান মেনন।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো পুরস্কার প্রবর্তন করে শুধু তার প্রতি সম্মান শ্রদ্ধাই দেখায়নি এতে ইউনেস্কোও সম্মানিত হয়েছে বলে মন্তব্য করেছেন।

    আজ সোমবার সৃজনশীল অর্থনীতির জন্য জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্যা ফ্লিড অব ক্রিয়েটিভ ইকোনমি-শীর্ষক এ পুরস্কার প্রবর্তন করায় সংসদের অধিবেশনে ধন্যবাদ প্রস্তাব আনা হয়। এই ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে রাশেদ খান মেনন এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এরে সভাপতিত্ব করেন।
    রাশেদ খান মেনন বলেন, ইউনেস্কো এই পুরস্কার প্রবর্তন করে শুধু বঙ্গবন্ধুর প্রতিই সম্মান, শ্রদ্ধা জানালো না, এতে ইউনেস্কো নিজেও সম্মানিত হয়েছে। এর আগে ইউনেস্কো ভাষা শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে।

    রাশেদ খান মেনন আরও বলেন, বঙ্গবন্ধু নিজেই একজন সৃজনশীল মানুষ ছিলেন। স্বাধীনতার পর ধ্বংস প্রাপ্ত অর্থনীতি ধসে পরে ছিল। বঙ্গবন্ধু এই অর্থনীতি পুনরুদ্ধারে সাধারণ মানুষের সৃজনশীলতার উপর নির্ভর করেছিলেন। আমাদের তরুণ সমাজ যাতে সৃজনশীলতায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে পারে সে দিকে নজর দেওয়া দরকার। তরুণ সমাজের সৃজনশীলতাকে অধিক উৎসাহ দিতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ