ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • পাকিস্তানের বিপক্ষে বাদ পড়লেন মুশফিক-সৌম্য-লিটন

    পাকিস্তানের বিপক্ষে বাদ পড়লেন মুশফিক-সৌম্য-লিটন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার ঘোষিত ১৬ সদস্যের এই দলে নেই সর্বশেষ টুর্নামেন্ট খেলা মুশফিকুর রহিম, লিটন দাস এবং সৌম্য সরকারের নাম। তবে অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সিনিয়রদের মাঝে আর কেউ নেই। তামিম ইকবাল ইনজুরিতে আক্রান্ত। সাকিব আল হাসানও ইনজুরির কারণে এই সিরিজে খেলবেন না।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পর সবাই মোটামুটি নিশ্চিত ছিল যে, দলে বড় পরিবর্তন আসছে। বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন মোট পাঁচ ক্রিকেটার- মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিন। এদের মাঝে সাইফউদ্দিন নেই চোটের জন্য। আর মুশফিককে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আর পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস এবং সৌম্য সরকার।

    সিনিয়রদের ব্যর্থতায় সুযোগে দলে জায়গা হয়েছে তরুণদের। বেশ চমক জাগিয়ে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। অনেক দিন পর টি-টোয়েন্টিতে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে টেস্ট দলে থাকা সাইফ হাসান এবং ইয়াসির আলী রাব্বী, শহীদুল ইসলামও জায়গা পেয়েছেন। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে দলে ডাক পেয়েছেন ছয় তরুণ। এর ভেতর চারজন এবারই প্রথম টি-টোয়েন্টি দলে ডাক পেলেন।

    বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, শেখ মাহেদী, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারী, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, শহিদুল ইসলাম।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ