ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সকালে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

    সকালে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর ১২ ঘণ্টাও বাকি নেই ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ।

    বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন আমেরিকা অঞ্চলের ম্যাচে কাল আর্জেন্টিনার সান হুয়ানে বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে পাঁচটায় মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি।

    এ ম্যাচে মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। হাঁটুর চোটের কারণে পিএসজির দুই ম্যাচে না নামলেও মেসি দেশের হয়ে খেলেছেন ইতোমধ্যে। যদিও উরুগুয়ের বিপক্ষের সেই ম্যাচে শেষভাগে বদলি হিসেবে নামানো হয় তাকে।

    তবে সেলেকাওদের বিপক্ষে শুরুর একাদশেই থাকছেন মেসি। খেলার জন্য মেসি পুরোপুরি ফিট বলে সুখবর দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘মেসি খেলবে এই ম্যাচে। আশা করছি সে ভালো বোধ করবে।’   

    অন্যদিকে, ঊরুতে চোট অনুভব করায় মেসির বিপক্ষে দেখা যাবে না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে।

    ম্যাচটি শুধু ব্রাজিলের বিপক্ষে বলেই গুরুত্বপূর্ণ তা নয়, এ ম্যাচ জিতলেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে আলবিসেলেস্তেরা।

    যে কারণে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে চান স্কালোনি। তাই মেসির সঙ্গে তার পিএসজি সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসকেও পাওয়া যেতে পারে এই ম্যাচে।

    কোয়াড্রিসেপের চোটের কারণে তিনি গত মাসের মাঝামাঝি সময় থেকে দলের বাইরো পারেদেস। সংবাদ সম্মেলনে এ বিষয়ে  এ নিয়ে স্কালোনি কিছু না বললেও আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানাচ্ছে, পারেদেসের ফেরার সম্ভাবনা আছে এই ম্যাচে। শুরুর একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধের কোনো এক সময় তিনি নামতে পারেন গিদো রদ্রিগেজের বদলি হিসেবে।

    এছাড়া উরুগুয়ের বিপক্ষে নামা জয়ী একাদশ নিয়েই ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা।

    ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
    এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা /গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস অটামেন্ডি, মার্কোস আকুনইয়া, রদ্রিগো ডি পল, গিদো রদ্রিগেজ/লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো চেলসো,আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ এবং লিওনেল মেসি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ