ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • খেলা দেখতে লাগবে ভ্যাকসিনের সনদ

    খেলা দেখতে লাগবে ভ্যাকসিনের সনদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গতবছর জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজে সর্বশেষ বাংলাদেশের স্টেডিয়ামে দর্শকের প্রবেশাধিকার ছিল। করোনা মহামারীর কারণে তারপর থেকে গ্যালারিতে দর্শকের প্রবেশ বন্ধ। অবশেষে গ্যালারিতে ফিরছেন দর্শকরা।

    পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়েই গ্যালারিতে দেখা যাবে দর্শকদের। স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার ৫০ ভাগ দর্শক খেলা দেখার সুযোগ পাবেন। আগামীকাল প্রথম ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ।

    তিন ম্যাচের টি-২০ সিরিজের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। অনলাইনে পাওয়া যাবে না টিকিট। স্ব-শরীরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামের নির্দিষ্ট বুথ থেকে কিনতে হবে টিকিট। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে।

    করোনাকাল বলেই টিকিট কিনলেও করোনার দুই ডোজ ভ্যাকসিন ছাড়া গ্যালারিতে ঢুকতে পারবেন না কেউই। ১৮ এবং তার বেশি বয়সীদের ভ্যাকসিন সনদ লাগবে। মাঠে ঢুকার আগেই গেইটে দেখাতে হবে এই সনদ।

    গতকাল বিসিবি জানিয়েছে, টি-২০ সিরিজের টিকিটের মূল্য ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা। ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা, সাউদার্ন/নর্দার্ন স্ট্যান্ড ১৫০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১ হাজার টাকা ধরা হয়েছে।  

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ