ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বন্যা-ভূমিধসে বিপর্যস্ত ব্রিটিশ কলম্বিয়া, জরুরি অবস্থা জারি

    বন্যা-ভূমিধসে বিপর্যস্ত ব্রিটিশ কলম্বিয়া, জরুরি অবস্থা জারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় রবি ও সোমবার টানা বৃষ্টি হয়েছে। এতে ওই এলাকায় বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। রাজ্যের মুখ্যমন্ত্রী জন হোর্গান একে ৫০০ বছরের মধ্যে একবার হয় এমন দুর্যোগ হিসেবে বর্ণনা করেছেন।

    বুধবার রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন ব্রিটিশ কলম্বিয়ার মুখ্যমন্ত্রী।
    বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। ভূমিধসের ঘটনাও ঘটেছে। এখন পর্যন্ত ভূমিধসে চাপা পড়ে নিহত এক নারীর লাশ পাওয়া গেছে। আরও চারজন নিখোঁজ রয়েছেন। ফলে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন ব্রিটিশ কলম্বিয়ার মুখ্যমন্ত্রী।

    ব্রিটিশ কলম্বিয়ার কৃষিমন্ত্রী লানা পোফাম জানিয়েছেন, দুর্যোগে খামারে থাকা কয়েক হাজার পশুর মৃত্যু হয়েছে। ভ্যাঙ্কুভার শহরের কাছে থাকা খামারগুলো থেকে পশুদের সরিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছে।

    রাজ্য প্রশাসনের উদ্যোগে উদ্ধার তৎপরতা চলছে। কেন্দ্রীয় সরকার ওই অঞ্চলে কয়েকশ বিমানসেনা পাঠাচ্ছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আরও সৈন্য প্রস্তুত রাখার কথাও জানিয়েছেন তিনি।

    রাজ্যের অ্যাগাসি শহরের একটি এক্সপ্রেসওয়ে বৃষ্টিতে ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যায়। এতে প্রায় ৩০০ গাড়ি আটকা পড়লে হেলিকপ্টারে করে যাত্রীদের উদ্ধার করা হয়।

    বন্যায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় দুর্গত এলাকায় খাবার গাড়ি পৌঁছতে পারছে না। তাই ভয়ে সুপার মার্কেট থেকে বেশি বেশি খাবার কিনছেন অনেকে। তবে বেশি খাবার কিনে ঘরে জমা না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ