ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর কথায় অনুপ্রাণিত মাহমুদউল্লাহরা

    প্রধানমন্ত্রীর কথায় অনুপ্রাণিত মাহমুদউল্লাহরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবি হয়েছে। স্কটল্যান্ডের কাছে হেরে মিশন শুরু করে টাইগাররা। এরপর ওমান আর পাপুয়া নিউ গিনিকে হারিয়ে কোনরকম প্রথম পর্ব পার করে সুপার টুয়েলভের টিকিট পায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। সুপার টুয়েলভে খুলতে পারেনি জয়ের খাতা। টানা ৫ ম্যাচে হেরে রীতিমতো বিধ্বস্ত টাইগাররা। তবে দলের এমন পারফরম্যান্সে হতাশ নন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরং সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি।

    বুধবার (১৭ নভেম্বর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘খেলা দেখে আপনারা এত হতাশ হন কেন? আমি হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তারা চমৎকার খেলেছে। ক্রিকেট খেলেছন কখনো, মাঠে গেছেন কখনো? ব্যাট-বল ধরেছেন? ধরেননি। সেজন্য জানেন না। কথায় কথায় এত হতাশ হওয়া ঠিক নয়। এটা আমাদের একটা রোগের মতো হয়ে গেছে, একটুতেই হতাশ, একটুতেই উৎফুল্ল। মাঝে-মধ্যে ধৈর্য ধরে থাকেন। আগামীতে আরও ভালো করবে তারা।’

    প্রধানমন্ত্রীর সেই মন্তব্য অনুপ্রাণিত করেছে গোটা বাংলাদেশ দলকে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে মাহমুদউল্লাহ বললেন, ‘জিনিসটা দেখেছি  এবং শুনেছি। আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। তার এই কথাটা আমাদের আরও অনেক প্রেরণা যোগাবে। সত্যি কথা বলতে, এটা আমাদের দলের জন্য অনেক ইতিবাচক একটা কথা। আর উনি আমাদেরকে যেভাবে অনুপ্রেরণা দেন সমর্থন দেন, আগলে রাখেন, সেটা অবিশ্বাস্য। আমরা এতটুকু নিশ্চিত করব যে আমাদের মোর দ্যান শতভাগ দিয়ে এই সিরিজটা খেলব।’

    বিশ্বকাপে যে ভালো কর‍তে পারেননি সেটি অস্বীকার করার উপায় নেই মাহমুদউল্লাহর। দায় মাথা পেতে নিয়ে পাকিস্তানের বিপক্ষে ভালো শুরু দিকে তাকিয়ে তিনি।

    মাহমুদউল্লাহ বলেন, বিশ্বকাপের প্রত্যাশা যে রকম ছিল এটা আমরাও জানি, আমরা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমি বিশ্বাস করি যে, আমাদের বাংলাদেশ টিমের একটা ভালো শুরু সব সময় খুবই ইম্পরট্যান্ট, তো আমাদের এই সিরিজে ইনশাল্লাহ আমরা ভাল শুরু করব, আমাদের এ ফ্লোটা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ