ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • লাল গোলাপ হাতে সিংহের খাঁচায় তরুণী, অতঃপর…

    লাল গোলাপ হাতে সিংহের খাঁচায় তরুণী, অতঃপর…
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন চমকপ্রদ ঘটনা সামনে আসে। নেটিজেনদের নজর কাড়তে আজব কাণ্ড করেন অনেকেই। সেই সব ভিডিও ভাইরালও হয়। তাই বলে প্রাণের ঝুঁকি নিয়ে খোদ সিংহের ডেরায় ঢুকে পড়া!

    হ্যাঁ এমন কাণ্ডই করেছেন নিউইয়র্কের বাসিন্দা এক তরুণী। তবে চমকের এখানেই শেষ নয়। আসলে লাল টুকটুকে পোশাকে সেজে বনের রাজা সিংহকে প্রেম নিবেদন করতে চিড়িয়াখানার সিংহের খাঁচায় ঢুকে পড়েছিলেন ওই তরুণী। সিংহকে ‘আই লাভ ইউ’ জানিয়েও আসেন। ভয়ংকর ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের শহরের ব্রঙ্কস চিড়িয়াখানায়। আর চকমপ্রদ এই ঘটনা ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

    একটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,  ওই তরুণী শুধু লাল পোশাকই পরেননি, তার হাতে ছিল এক গুচ্ছ লাল গোলাপ।

    ভাইরাল ওই ভিডিওতে, হাতের লাল গোলাপের তোড়াটিকে নেড়ে সিংহটিকে ভালোবাসার কথা বলতেও দেখা যায় তাকে। সিংহ বুঝুক আর না বুঝুক ‘আই লাভ ইউ’- বলেন তিনি।

    ওই তরুণীর এই আজব কাণ্ড ক্যামেরাবন্দি করতে তৈরি ছিলেন তার ব্যক্তিগত ফটোগ্রাফার। সেই ফটোগ্রাফার আর কেউ নন, ওই তরুণীর স্বামী! স্ত্রীর এহেন বিপজ্জনক কর্মকাণ্ড অম্লান বদনে ভিডিও করেন তিনি।

    এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার ভিডিও আপলোড করতেই তা ভাইরাল হয়। ওই তরুণীর এই কাণ্ড দেখে কেউ কেউ যেমন ভয়ে আঁতকে উঠেছেন, অনেকে আবার নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। কারও কারও প্রশ্ন, কী করে এত ঝুঁকিপূর্ণ ভিডিও তুলতে পারলেন স্বামী? কেন তিনি স্ত্রীর নিরাপত্তার কথা একবারও ভাবলেন না।

    এর আগে ২০১৯ সালে ওই নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানাতেই নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে খাঁচায় ঢুকে সিংহকে নাচ দেখিয়েছিলেন এক নারী। আফ্রিকান সিংহের ঘেরে অনুপ্রবেশ করেছিলেন ওই নারী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ