ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কুকুরের জন্য ফোন আবিষ্কার!

    কুকুরের জন্য ফোন আবিষ্কার!
    কুকুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুকুরকে বলা হয় প্রভুভক্ত প্রাণী। অনেক সময় বিশ্বস্ত প্রাণীটিও হয়ে উঠে মানুষের সবচেয়ে কাছের বন্ধু।

    এবার প্রভুভক্ত কুকুরের একা লাগলে যেন মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন তেমন একটি যন্ত্র বানিয়েছেন বিজ্ঞানীরা। ‘ডগফোন’ নামের ওই যন্ত্রের সাহায্যে মালিককে ভিডিও কল দিতে পারবে কুকুর।

    বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, স্কটল্যান্ডের বিজ্ঞানীর তৈরি ওই যন্ত্র অনেকটা নরম বলের মতো। বলটি শুধু ঝাঁকিয়েই মালিককে ভিডিও কল দিতে পারবে কুকুর।

    তবে কল ধরা হবে কিনা সেটা মালিকই নির্ধারণ করবে। এমনকি কল কেটে দেবেন নাকি ধরে রাখবেন সেটাও মানুষের ওপর নির্ভর করবে।

    মালিক চাইলে তার কুকুরের কাছে ফোন করতে পারবেন। তবে ফোন ধরতে হলে কুকুরকে বলটিকে নাড়াতে হবে।

    গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ডক্টর ইলিয়েনা হির্সকিজ-ডগলাসের গবেষণার ওপর ভিত্তি করে ডগফোন তৈরি করা হয়েছে।

    তিনি বলেন, এতদিন প্রযুক্তি ব্যবহার করে আমরা কুকুরকে খাবার দিতে পারতাম, কুকুরের হাঁটাচলার খোঁজ রাখতে পারতাম। কিন্তু সেখানে কুকুরের নিজের কোনো ইচ্ছা-অনিচ্ছার ব্যাপার ছিল না। এবার ডগফোনের মাধ্যমে কুকুরই মালিকের সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত নিতে পারবে।

    ডগফোন নির্মাতা দলের আশা, লকডাউনের কারণে মানুষের সান্নিধ্যে অভ্যস্ত হয়ে ওঠা পোষা কুকুরের একাকিত্ব দূর করতে সাহায্য করবে এই যন্ত্র।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ