ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নেতৃত্ব ছাড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

    নেতৃত্ব ছাড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মর্যাদার লড়াই অ্যাশেজ সিরিজ শুরুর তিন সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন টিম পেইন। শুক্রবার হোবার্টে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে কান্নায় ভেঙে পড়েন পেইন।

    সংবাদ সম্মেলনে পেইন বলেন, ‘আমি অস্ট্রেলিয়া দলের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটি অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত। তবে আমার মতে, ব্যক্তিগতভাবে আমার জন্য, আমার পরিবারের জন্য এবং ক্রিকেটের স্বার্থেই এটি সঠিক সিদ্ধান্ত।’

    পেইনের এমন সিদ্ধান্তের পেছনে রয়েছে চার বছর আগের সেই কেলেঙ্কারির ঘটনা।

    ২০১৭ সালে তাসমানিয়া ক্রিকেটের এক সাবেক কর্মীকে 'সেক্সটিং'র অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যৌন উসকানিমূলক মেসেজ পাঠিয়েছিলেন তিনি। যা নিয়ে তুমুল বিতর্ক ওঠে।

    অস্ট্রেলিয়ার অন্যতম গণমাধ্যম দ্য হেরাল্ড সানের রিপোর্ট অনুযায়ী, ২০১৭-১৮ সালের অ্যাসেজ সিরিজের আগে নারী সহকর্মীকে নিজের পুরুষাঙ্গের ছবি এবং বেশ কিছু যৌন উসকানিমূলক মেসেজ পাঠিয়েছিলেন পেইন। এর পর সেই নারী পেইনের বিরুদ্ধে অশ্লীলকাণ্ড ঘটানোর অভিযোগ আনেন। পেইনের বিরুদ্ধে তদন্তে নামে ক্রিকেট অস্ট্রেলিয়া। তদন্তে দোষী প্রমাণিত হন ৩৬ বছর বয়সি অজি উইকেটকিপার ব্যাটার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ