ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে
  • রাজধানীতে ১০ গাড়ি ভাঙচুর, চলছে অবরোধ

    রাজধানীতে ১০ গাড়ি ভাঙচুর, চলছে অবরোধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    'হাফ ভাড়া'র দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে এ ঘটনা ঘটে।

    এ সময় শিক্ষার্থীরা ১০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভাঙচুরের পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন।

    শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন অনেক শিক্ষার্থী বাসে চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

    এর আগে, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) হাফ ভাড়া না নেওয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। ওই সময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস প্রায় এক ঘণ্টা আটকে রাখে তারা।

    পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। ভাঙচুরকৃত গাড়িগুলো সেখানেই আছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ