ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • জাভির কোচিংয়ে জয়ের দেখা পেল বার্সা

    জাভির কোচিংয়ে জয়ের দেখা পেল বার্সা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘরের মাঠ নু ক্যাম্পে শনিবার রাতে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ের মধ্য দিয়েই জাভি হার্নান্দেজের কোচিংয়ে লা লিগায় চার ম্যাচ পর জয়ের স্বাদ পেল টিম বার্সা।

    খেলার শুরু থেকেই এস্পানিওলকে চেপে ধরে বার্সেলোনা। তাদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে ওঠে অতিথি দলটি। তারপরও ম্যাচটির প্রধমার্ধ শেষ হয় গোলশূণ্যভাবে। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। সফল স্পটকিকে গোল করেন ডাচ ফরোয়ার্ড মেমফিস। আর এতেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

    এর ফলে ১৩ ম্যাচে পাঁচ জয়ে ২০ পয়েন্ট নিয়ে লা লিগার ষষ্ঠ স্থানে উঠে এসেছে কাতালান ক্লাবটি। এক ম্যাচ বেশি খেলা এস্পানিওলের পয়েন্ট ১৭। তারা লীগে ১১তম স্থানে অবস্থান করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ