ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • একযোগে রাজস্থানের সব মন্ত্রীর পদত্যাগ

    একযোগে রাজস্থানের সব মন্ত্রীর পদত্যাগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একযোগে পদত্যাগ করলেন রাজস্থানের রাজস্থানের সব মন্ত্রী। রাজস্থান মন্ত্রিসভায় সদস্যের ২১ জনই পদত্যাগ করেছেন।

    রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট শনিবার একটি মুলতুবি মন্ত্রিসভা রদবদলের আগে সব মন্ত্রীর পদত্যাগের আবেদনপত্র সংগ্রহ করেন। পরিবহন মন্ত্রীর দায়িত্বে থাকা প্রতাপ সিং খাচারিয়াওয়াসকে উদ্ধৃত করে, পিটিআই নিউজ এজেন্সি জানিয়েছে যে, বৈঠক চলাকালীন সব মন্ত্রী পদত্যাগ করেছেন, গেহলট তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

    খাচারিয়াওয়াস বলেছেন “আমাদের রবিবার দুপুর ২টায় পিসিসি অফিসে যেতে বলা হয়েছে যেখানে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, এআইসিসি (অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি) সাধারণ সম্পাদক অজয় মাকেন এবং পিসিসি (প্রদেশ কংগ্রেস কমিটি) প্রধান গোবিন্দ সিং দোতাসরা আরও নির্দেশ দেবেন।'

    রাজস্থান কংগ্রেসের প্রধান গোবিন্দ সিং দোতাসরা, যিনি শুক্রবার অন্য দুই মন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। আজ বৈঠকের শুরুতে একটি প্রস্তাব উত্থাপন করেন তিনি, যার পরে সক মন্ত্রী পদত্যাগ করেন।

    সূত্র : হিন্দুস্তান টাইমস, দ্য ইকোনমিক টাইমস


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ