ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • ২০২২ সালে ভারতেই হবে আইপিএল : বিসিসিআই সচিব

    ২০২২ সালে ভারতেই হবে আইপিএল : বিসিসিআই সচিব
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার কারণে দুবাইয়ে হয়েছিল আইপিএল। চলতি বছর শুরুটা ভারতে হলেও মাঝ পথে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ করে ফের শুরু করতে হয় দুবাইয়ে। কিন্তু আগামী ২০২২ সালে কোথায় হবে আইপিএল সেটি জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।

    বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, আগামী ২০২২ সালে ভারতেই হবে আইপিএল। চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
    শনিবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি জানি আপনারা চেন্নাই সুপার কিংসের খেলা দেখতে চান। সেই সময় অবশ্য বেশি দূরে নেই। আইপিএল-এর ১৫তম আসর এবার ভারতে হবে। এবারের টুর্নামেন্টে নতুন দু’টি দল যুক্ত হয়েছে। এ কারণে এবার টুর্নামেন্ট আরও আকর্ষণীয় হতে চলেছে।’

    টুর্নামেন্ট শুরুর আগে নিলামের দিকে তারা তাকিয়ে রয়েছেন বলে জানিয়েছেন বোর্ড সচিব। তিনি বলেন, ‘সামনেই বড় নিলাম রয়েছে। তার পরে প্রতিটি দল কেমন তৈরি হয়, সে দিকে তাকিয়ে আছি। আশা করছি আরও উত্তেজক টুর্নামেন্ট হবে।’

    চলতি বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই। আগামী বছর তিনি হলুদ জার্সিতেই খেলবেন কি না সে বিষয়ে সমর্থকদের কৌতূহল রয়েছে।

    এসময় একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধোনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে ধোনি জানান, এখনও টুর্নামেন্টের অনেক দেরি রয়েছে। তাই এখনই কোনো সিদ্ধান্ত নেননি তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ