ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লিবীয় উপকূলে নৌকাডুবি ৭৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

    লিবীয় উপকূলে নৌকাডুবি ৭৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লিবিয়ার উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ৭৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

    জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) শনিবার এ তথ্য নিশ্চিত  করেছে।  খবর আনাদোলুর।

    আইওএম জানিয়েছে, গত ১৭ নভেম্বর লিবিয়া থেকে শরণার্থী বোঝাই এ নৌকাটি ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

    পরে ভূমধ্যসাগরে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে গেলে মাত্র ১৫ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করতে সক্ষম হন।

    তাদের পরে লিবিয়ার বন্দর নগরী জারায় নামিয়ে দিয়ে গেছেন জেলেরা।

    জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থার পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে এ পর্যন্ত ১ হাজার ৩০০ অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ