ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে
  • ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ

    ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে ঘোড়াশাল পৌরসভার মেয়রসহ সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথ পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।

     এসময় শপথ গ্রহণ করেন ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষার, ১-২-৩-সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানা পারভীন,৪-৫-৬- জাকিয়া সুলতানা (লিজা)৭-৮-৯ নং এর মরিয়ম বেগম লিমা। এছাড়াও শপথ নেওয়া সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরগণ হলেন, ১ নং মোঃ কবির হোসেন, ২ং জাহিদ হোসেন ভূইয়া,৩নং জুলহাস মিয়া, ৪নং মোঃ শহিদুল ইসলাম,৫নং মোঃ বিল্লাল হোসেন, ৬নং মোঃ ইমরান হোসেন, ৭ নং মোঃ নুরুল ইসলাম,৮ নং মোঃ ফরহাদ হোসেন ও ৯ নং মোঃ সারোয়ার হোসেন।

    উল্লেখ্য, ২ নভেম্বর ঘোড়াশাল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মেয়র প্রার্থী মোঃ আল মুজাহিদ হোসেন তুষার নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ