ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • বিএনপির সমাবেশ শুরু

     বিএনপির সমাবেশ শুরু
    বিএনপির সমাবেশ শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি ঘোষিত ‘কঠিন’ সমাবেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে শুরু হয়েছে।

    সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে এ এলাকায় জড়ো হতে থাকেন। বর্তমানে সেখানে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী অবস্থান করছেন। তবে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও পৌঁছাননি। তবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।

     

    গত শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। এদিন একই দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করে বিএনপি।

    মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এবং সারাদেশে মহানগর, জেলা ও উপজেলায় কঠিন সমাবেশ হবে। সমাবেশে আমরা আবারও এই দাবি নিয়ে সামনে আসবো। তারপরও যদি না হয়, আবারও কর্মসূচি ঘোষণা করবো এবং সেই কর্মসূচির মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত করা হবে।

    তিনি বলেন, এই সরকারকে খুব পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করুন। তা না হলে এই যে আজ আন্দোলন শুরু হলো গণঅনশনের মধ্য দিয়ে, এই আন্দোলন আপনাদের গদিচ্যুত করবে। এটা আমাদের জীবন-মরণের সমস্যা, অধিকারের সমস্যা। মা ও মাটি বলতে আমরা খালেদা জিয়াকে বুঝি। সেই নেত্রীকে অবশ্যই আমাদের মুক্ত করতে হবে। তার জন্য যে কোনও ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি।

    তিনি বলেন, খালেদা জিয়া আজ এত অসুস্থ। তিনি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। আমরা বিদেশে ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশে যে চিকিৎসা দেওয়া সম্ভব, চিকিৎসকরা তা দিয়েছেন। কিন্তু কতগুলো জটিলতা আছে যেগুলো বিদেশে আরও অ্যাডভান্স ট্রিটমেন্ট না হলে তাকে সুস্থ করা যাবে না। পরিবার থেকে আবেদন জানানো হয়েছে, বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে। সেই সুযোগ তারা দেয়নি, ফিরিয়ে দিয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ