ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • এক কোটির লটারি জিতে ভয়ে থানায় দিনমজুর!

    এক কোটির লটারি জিতে ভয়ে থানায় দিনমজুর!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পেশায় দিনমজুর। বাড়িতে স্ত্রী আর দুই সন্তান। টানাটানির সংসারে এক কোটি টাকার লটারির পুরস্কার জিতে রাতের ঘুম হারাম হয়েছে ভারতের পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালির থানা এলাকার বাসিন্দা শিশির নন্দীর।


    শুক্রবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে লটারির পুরস্কার ঘোষণা হয়েছে। তখন শিশির জানতে পারেন, ভাগ্যের শিকে ছিঁড়েছে তার। এক কোটির টাকার লটারি জিতেছেন তিনি।

    কিন্তু পরক্ষণেই দুশ্চিন্তা ভর করে মাথায়। এক কোটি টাকার লটারির খবর জানতে পেরে যদি বাড়িতে চোর-ডাকাত হামলা করে! এই ভয়ে মধ্যরাতেই পুলিশের কাছে ছোটেন শিশির। খবর দেন স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকেও।


    তার পর পুলিশি নিরাপত্তা পেয়ে শনিবার দুপুর নাগাদ ব্যাংকে গিয়ে লটারির কাগজপত্র জমা দেন। শিশির জানান, গত ৭ বছর ধরে রাজমিস্ত্রির কাজ করেন তিনি। বাড়িতে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

    কোতোয়ালি থানা এলাকার শিরোমণি অঞ্চলে বাড়ি তার। মাঝে মধ্যেই লটারির টিকিট কেনেন শিশির। বেশ কয়েকবার গ্যারান্টি পুরস্কারও জিতেছেন তিনি। পুলিশ জানিয়েছে, টিকিট জিতে পুরো পরিবারই ভয় পাচ্ছিল। তাই নিরাপত্তা দেওয়া হয়েছে।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ