ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • যুক্তরাষ্ট্রে প্যারেডের ভিড়ে চলন্ত গাড়ি, ‘কয়েকজন হতাহত’

     যুক্তরাষ্ট্রে প্যারেডের ভিড়ে চলন্ত গাড়ি, ‘কয়েকজন হতাহত’
    ওয়াকেশার ক্রিসমাস প্যারেডের রুট ধরে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে একটি লাল এসইউভি। ছবি: রয়টার্স
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ‘বড়দিনের’ প্যারেডের ভেতর দিয়ে একটি গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় ‘কয়েকজন হতাহত’ হয়েছে জানিয়েছে পুলিশ।

    রোববার স্থানীয় সময় বিকাল ৪টা ৩৯ মিনিটের দিকে রাজ্যটির ওয়াকেশা শহরে ঘটনাটি ঘটেছে। এলাকাটি মিলওয়াকি শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার পশ্চিমে।

    এ ঘটনায় বেশ কয়েকটি শিশুসহ ২০ জনেরও বেশি আহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

    ওয়াকেশার পুলিশ প্রধান ড্যান টমসন জানান, ঘটনার পর সন্দেহভাজন গাড়িটিকে খুঁজে বের করা হয়েছে এবং এক ব্যক্তিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

    ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “গাড়িটি ২০ জনেরও বেশি মানুষকে আঘাত করেছে। তাদের মধ্যে কিছু শিশুও আছে। এ ঘটনায় কিছু প্রাণহানি ঘটেছে।”

    কতোজন মারা গেছেন প্রশ্নে তিনি বলেন, “এই মুহূর্তে সঠিক সংখ্যা আমার জানা নেই।”

    তিনি জানান, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক আছে কি না তা জানা যায়নি।

    ঘটনার পরপর জারি করা ‘বাড়িতে অবস্থানের’ নির্দেশ প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, একটি লাল রঙের এসইউভি প্যারেডের ভেতর দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে, এক ডজনেরও বেশি লোককে চাপা পড়তে দেখা গেছে।

    আরেকটি ভিডিওতে, গাড়িটি রাস্তার বাধার সঙ্গে ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে গাড়িটি লক্ষ্য করে গুলি করতে দেখা গেছে।

    টমসন জানান, একজন পুলিশ কর্মকর্তা গাড়িটির দিকে গুলি ছুড়েছিলেন তবে এতে কোনো পথচারি আহত হননি।

    স্থানীয় বাসিন্দা অ্যাঞ্জেলিতো তেনোরিও জানিয়েছেন, তিনি কুচকাওয়াজের সঙ্গে চলা বন্ধ করার পরপরই ঘটনাটি ঘটে।

    “আমরা একটি এসইউভি দেখলাম, সেটি পূর্ণগতিতে প্যারেডের পথ ধরে এগিয়ে আসছিল। তারপর আমরা জোরালো একটি শব্দ শুনলাম আর গাড়িটির ধাক্কা খাওয়া লোকজনের কান ফাটানো আর্তনাদ ও চিৎকার শুরু হল।”

    ৩৯ বছর বয়সী ডেলিভারি কর্মী জেসাস ওচোয়া রাস্তার পাশে দাঁড়িয়ে প্যারেড দেখছিলেন। ঘটনার পরপরই তিনি আহতদের সাহায্য করতে সেখানে দৌঁড়ে যান। তিনি জানান, তাদের ক্যাথলিক গির্জার অন্যান্য সদস্যদের কাছ থেকে শুনেছেন যে অন্তত ১০ জন সদস্য আহত হয়েছেন, এদের অধিকাংশই লাতিনো এবং আহতদের মধ্যে শিশুরাও আছে।

    এক নারী মিলওয়াকির ফক্সসিক্স টেলিভিশন স্টেশনকে বলেন, এসইউভিটি ৯ থেকে ১৫ বছর বয়সী বালিকাদের একটি নাচের দলকে আঘাত করেছে।

    আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এসইউভি চালক ‘ড্যান্সিং গ্রানিস’ দলকে আঘাত করেছে। এসইউভিটি তখন প্রায় ৬৪ কিলোমিটার/ঘণ্টা গতিতে চলছিল বলে হিসাব আরেক প্রত্যক্ষদর্শীর।

    টমসন জানান, ঘটনাস্থল থেকে কিছু আহতকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেওয়া হয়, অন্যদের পুলিশ ও কয়েকজনকে তাদের পরিবারের সদস্য ও বন্ধুরা হাসপাতালে নিয়ে যায়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ