ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সিরিয়ার ১৩৫ স্কুলে রাশিয়া ও আসাদ বাহিনীর হামলা

    সিরিয়ার ১৩৫ স্কুলে রাশিয়া ও আসাদ বাহিনীর হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরিয়ার বাশার আল আসাদ ও তার মিত্র দেশ রাশিয়ার সেনাবাহিনী গত দুই বছরে দেশটির ১৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।

    রোববার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস এ তথ্য জানায়। খবর  ডেইলি সাবাহর।

    সংস্থাটি এক বিবৃতিতে জানায়, হোয়াইট হেলমেটস উত্তর-পশ্চিম সিরিয়ায় আসাদ ও তার মিত্র দেশ রাশিয়ার বাহিনী ১৩৫টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এর মধ্যে ৮৯ হামলা হয়েছে ২০১৯ সালে, ২০২০ সালে হয়েছে ৪০টি হামলা এবং চলতি বছর পাঁচটির বেশি প্রতিষ্ঠানে হামলা হয়েছে।

    ইদলিবপ্রদেশ নিয়ে তুরস্ক ও রাশিয়ার মধ্যে চুক্তি সত্ত্বেও সে অঞ্চলে আসাদ সরকারের বাহিনী ও তার মিত্ররা অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এ প্রদেশে অন্তত ৩০ লাখ মানুষ বসবাস করেন। যার দুই-তৃতীয়াংশ মানুষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে আসা।

    জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) বলছে, ইদলিবে বাস করা প্রায় ৭৫ শতাংশ বাসিন্দা মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।  এর মধ্যে ১৬ লাখ মানুষ ক্যাম্প অথবা অস্থায়ী বসতিতে বাস করেন।

    সম্প্রতি সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর) জানিয়েছে, ২০১১ সালের মার্চের পর থেকে সিরিয়ায় অন্তত ২৯ হাজার ৬৬১ জন শিশু নিহত হয়েছে।

    ২০১১ সালে সরকারবিরোধী আন্দোলন গৃহযুদ্ধে রূপ নেয়। এর পর থেকে যুদ্ধে পাঁচ লাখ মানুষ মারা গেছেন এবং ১০ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ