ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে
  • চার দিন পর খোঁজ মিলল ঢাবি শিক্ষার্থীর

    চার দিন পর খোঁজ মিলল ঢাবি শিক্ষার্থীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চার‌ দিন ধরে নি‌খোঁজ থাকার পর ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষার্থী হা‌মিদ শিকদার হিমেলের সন্ধান মিলেছে। সোমবার সকা‌লে টাঙ্গাইলের কারাগারে হিমেলের খোঁজ পেয়েছে তার পরিবার। বদলি পরীক্ষা দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদাল‌ত তাকে এক মা‌সের জন্য কারাদণ্ড দি‌য়ে কারাগা‌রে পাঠিয়েছে।

    টাঙ্গাই‌লের জেলা প্রশাসক কার্যাল‌য়ের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মো. আতাউর রা‌ব্বি ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন। আদালত সূ‌ত্রে জানা যায়, গত শুক্রবার সকা‌লে টাঙ্গাই‌লে উপখাদ্য প‌রিদর্শক প‌দে বদ‌লি পরীক্ষা (প্র‌ক্সি) দি‌তে গি‌য়ে গ্রেপ্তার হয় হি‌মেল। তার কাছে ডি‌জিটাল ডিভাইস পাওয়া যায়। প‌রে তাকে এক মা‌সের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আদাল‌তের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মো. আতাউর রা‌ব্বি ব‌লেন, বদ‌লি পরীক্ষা দি‌তে যাওয়া হি‌মেল শিকদার হি‌মেলের কাছে ডি‌জিটাল ডিভাইস পাওয়ায় তাকে এক মা‌সের কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।

    ঢা‌বির রসায়ন বিভা‌গের মাস্টা‌র্সের শিক্ষার্থী হি‌মেল শুক্রবার হল থে‌কে টাঙ্গাই‌লের সখীপু‌রে তার গ্রা‌মের বা‌ড়ি‌তে যাওয়ার কথা বলে বের হলেও সে বাড়ি যায়নি। পরে হিমেলের সন্ধান না পেয়ে শাহবাগ থানায় সাধারণ ডা‌য়ে‌রি ক‌রেন তার চাচা‌তো ভাই ঢা‌বির শিক্ষার্থী মাহফুজ তালুকদার।

    ঘটনার পর ঢাকাস্থ সখীপুর থানা স্টু‌ডেন্ট অ্যা‌সো‌সি‌য়েশ‌নের সাধারণ সম্পাদ‌কের পদ থে‌কে ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে হিমেলকে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ