ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে
  • চালকের এক হাতে পান, উল্টে গেল বাস!

    চালকের এক হাতে পান, উল্টে গেল বাস!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চালকের এক হাতে পান অন্য হাতে চুন। সামনে পড়লো একটি ট্রাক। এতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গেল মহাসড়কে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী নামকস্থানে আজ সোমবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ নিহত না হলেও কয়েকজন আহত হয়েছেন। হানিফ পরিবহনের বাসটি বগুড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

    বাসের যাত্রী রুলি বেগম বলেন আমি বগুড়া থেকে উঠেছি ঢাকা যাবো। ড্রাইভারের পাশেই বসেছিলাম। দেখলাম ড্রাইভার এক হাতে পান আরেক হাতে চুন নিয়ে মুখে দিচ্ছে। বাসের গতি অনেক ছিল। হঠাৎ বাসটি মহাসড়কেই উল্টে যায়। আমি ভয়ে শেষ।

    এদিকে মহাসড়কের মাঝখানে বাসটি উল্টে পড়ায় কিছু সময়ের জন্য ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে জালদো ব্রীজ পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় যানজট লেগে যায়। পরে পুলিশ দুর্ঘটনার শিকার বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

    এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সায়রুল ইসলাম বলেন চালকের নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়েকর পৌলীতে উল্টে যায়। তবে কেউ মারা যায় নি। বাসের চালক হেলপার পালিয়ে গেছেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ