ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিপিএলের জন্য ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিসিবি

    বিপিএলের জন্য ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিসিবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

    করোনাভাইরাসের কারণে এক মৌসুম মাঠে গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যদিও তার আদলে দেশি ক্রিকেটারদের নিয়ে সেই মৌসুমে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নামে একটি টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৯-২০ মৌসুমের পর আবার বিপিএল ফেরাচ্ছে বিসিবি। এজন্য ৬ ফ্রাঞ্চাইজি চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএল নামকরণ করা হবে বঙ্গবন্ধুর নামে। টুর্নামেন্ট শুরুর তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছ আগামী ২০২২ সালের ২০ জানুয়ারি। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

    বিপিএলের অষ্টম আসরের জন্য ফ্রাঞ্চাইজির খোঁজে নেমেছে বিসিবি। গত বছর করোনার কারণে বিপিএল হয়নি। ২০১৯-২০ মৌসুমে বিপিএল হয়েছিলো সাত দলে। সেখান থেকে এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

    খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, ঢাকা প্লাটুন, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও সিলেট থান্ডার্স নতুন করে চুক্তি নবায়ন করেনি। এজন্য বাকি ৬টি দলের জন্য ফ্রাঞ্চাইজি খুঁজছে বিসিবি। বিজ্ঞাপনের মাধ্যমে দরপত্র আহ্বান করেছে ক্রিকেট বোর্ড।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ