ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • হাসপাতালে নেওয়া হয়েছে তাসকিনকে

    হাসপাতালে নেওয়া হয়েছে তাসকিনকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদকে হাসপাতালে নেওয়া হয়েছে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ (সোমবার) বোলিং করার সময় ডান হাতে চোট পান। মাঠ ছাড়লেও পরে ফিরেছিলেন। বোলিংও করেন তাসকিন। তবে ম্যাচ শেষে তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছে।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সদস্য বলেন, ‘তাসকিনকে স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বোলিং হাতে ব্যথা পেয়েছেন তাসকিন। স্ক্যানের পর জানা যাবে আঘাতের মাত্রা কতটুকু।’

    রান তাড়া করতে নামা পাকিস্তানের বিপক্ষে ইনিংসের ষষ্ঠ এবং নিজের দ্বিতীয় ওভার বল করতে আসেন তাসকিন। তার করা প্রথম বলে স্ট্রেইট ড্রাইভ করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ফিরতি বল আটকানোর চেষ্টা করেন তাসকিন। তবে সেটি লেগে যায় তাসকিনের ডান হাতের ওপরের অংশে।

    তাসকিন ব্যাথা পেলে ছুটে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও জুলিয়ান ক্যালিফাতো। পরে তার সঙ্গে মাঠ ছেড়ে যান। শুশ্রুষা শেষে পরে আবার মাঠে ফিরেন তিনি, বলও করেন। যদিও ১১তম ওভারে বোলিং করে আবারও মাঠ ছেড়েছিলেন। এরপর ইনিংসের শেষদিকে এসে বোলিং করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ