ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বুলগেরিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৯

     বুলগেরিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বুলগেরিয়ার পূর্বাঞ্চলীয় রয়াক গ্রামের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ জন বয়স্ক লোক মারা গেছেন। গতকাল সোমবার এই দুর্ঘটনা ঘটে। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

    খবরে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দেশের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থিত রয়াক গ্রামের একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগার ঘটনা ঘটে। ওই এলাকার একটি পুরাতন স্কুলভবনকে সংস্কার করে বয়স্কদের বসবাসের উপযোগী করে তোলা হয়েছিল। সোমবার সেখানেই আগুন লাগে বলে জানান বুলগেরিয়ার অগ্নিনির্বাপণ দফতরের প্রধান তিহমির তোতেভ।
    তিনি জানান, ‘আগুন লাগার সময় ভবনটিতে ৫৮ জন অবস্থান করছিলেন। দুর্ভাগ্যজনকভাবে তাদের মধ্যে ৯ জন প্রাণ হারান।’ এদিকে ওই বৃদ্ধাশ্রমের পরিচালক মিলেনা মাজুরিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করেছেন। নিহতের সংখ্যা ৯ জনের বেশি নয় বলে দেশটির বেসরকারি টিভি চ্যানেল বিটিভির কাছে দাবি করেছেন।

    বৃদ্ধাশ্রমে আগুন লাগার কারণ এখনও জানানো হয়নি। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৬টি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়। এর আগে নভেম্বরের শুরুতে বুলগেরিয়ার একটি করোনা হাসপাতালে আগুন লেগে ৩ রোগী প্রাণ হারিয়েছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ