ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ব্যাট দিয়ে অদ্ভুতভাবে স্টাম্প ভাঙলেন লঙ্কান ক্রিকেটার

    ব্যাট দিয়ে অদ্ভুতভাবে স্টাম্প ভাঙলেন লঙ্কান ক্রিকেটার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রিকেটে হিট উইকেটের শিকার হয়ে নিজের ইনিংস বিসর্জন দেওয়া নতুন কোন ঘটনা না। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে হিট উইকেট হয়ে আলোচনায় এসেছেন শ্রীলঙ্কার ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভা। তিনি যেভাবে আউট হয়েছেন, সেটার ধরন খুবই অদ্ভুত। সেটাই রীতিমতো আলোচনার সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

    গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েলের শর্ট বলে খানিকটা লাফিয়ে উঠে ঠেকাতে চেয়েছিলেন ধনাঞ্জয়া। তার ব্যাটে লেগে বল পিচে পড়ে যাচ্ছিল স্টাম্পের দিকে। প্লেড-অন ঠেকাতে পড়িমরি করে বলটা ব্যাট দিয়ে আটকাতে যান বল। প্রথম বার ব্যাটে বলে হয়নি। পরেরবার বল সরাতে গিয়ে উইকেটেই মেরে বসেন তিনি। ফলে সাজঘরে ফিরতেই হয় তাকে। সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে রীতিমতো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ